NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

আইপিএলের মেগানিলাম আজ


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ০৬:৩৭ পিএম

আইপিএলের মেগানিলাম আজ

সৌদি আরবের জেদ্দায় মেগানিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। তিন বছর হওয়া এই মেগানিলামে ৫৭৭ জন ক্রিকেটার আছেন বিক্রির অপেক্ষায়। এর মধ্যে বাংলাদেশের আছেন ১২ জন ক্রিকেটার। আজকের নিলামে বাংলাদেশি সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারা।

 

 

আইপিএলের ১৮তম আসরের নিলামের জন্য নাম নিবন্ধন করেছিলেন ১৫৮৪ ক্রিকেটার। সেখান থেকে ৫৭৪ জন ক্রিকেটারকে চূড়ান্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ। এর মধ্যে ৩৬৬ জন ভারতীয়, ২০৯ জন বিদেশি। বাংলাদেশ থেকেও ১৩ জন নিবন্ধন করেন।

এর মধ্যে ১২ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। তারা হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মাহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

 

১২ জনের মধ্যে আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে সাকিব, মুস্তাফিজ ও লিটনের। সাকিব ৯, মুস্তাফিজ ৭ এবং লিটন ১ মৌসুম আইপিএলে খেলেছেন।

 

 

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাত মৌসুম খেলেছেন সাকিব। এর মধ্যে ২০১২ ও ২০১৪ সালে কলকাতার শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এ ছাড়া সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুই মৌসুম খেলেন তিনি।

২০১৬ সালে আইপিএল অভিষেকের পর পাঁচবার আইপিএলে খেলেছেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও সবশেষ চেন্নাই সুপার কিংসের হয়ে দেখা গেছে মুস্তাফিজকে।

 

২০২৩ সালে কলকাতার হয়ে খেলেছেন লিটন। মাত্র এক ম্যাচ খেলার পর আর সুযোগ পাননি এই উইকেটরক্ষক-ব্যাটার।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তিমূল্য ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজ। দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য এক কোটি রুপির ক্যাটাগরিতে আছেন সাকিব, তাসকিন ও মিরাজ।

ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপির ক্যাটাগরিতে আছেন- লিটন, রিশাদ, হৃদয়, শরিফুল, শেখ মাহেদি, তানজিম, হাসান ও রানা।

২৪ ও ২৫ নভেম্বর এবারের আইপিএলের মেগানিলাম হবে সৌদি আরবের জেদ্দায়। নিলাম শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। সরাসরি দেখাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক।