NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী, অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে জিতবে


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ১২:৫৫ পিএম

পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী, অস্ট্রেলিয়া ৩-১ ব্যবধানে জিতবে

অস্ট্রেলিয়ায় সর্বশেষ দুই সফরেই সিরিজ জিতেছে ভারত। বোর্ডার-গাভাস্কার ট্রফিও বর্তমানে ভারতের দখলেই। তবে এবারের সিরিজে পাশার দান উল্টে যাবে বলে জানিয়েছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের মতে, পাঁচ টেস্টের সিরিজে ৩-১ ব্যবধানে জিতবে প্যাট কামিন্সের দল।

 

আগামীকাল পার্থে প্রথম টেস্ট শুরুর আগে এমনই ভবিষ্যদ্বাণী করেছেন পন্টিং। আইসিসি রিভিউতে অস্ট্রেলিয়াকে দুটি ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা অধিনায়ক বলেছেন, ‘সর্বশেষবার সানি আমার থেকে ভালো করেছিল। আশা করি, এবার আমার চেয়ে ভালো করতে পারবে না রবি শাস্ত্রী। তাই আমি মনে করি ৩-১ ব্যবধানে জিতবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার জন্য মারনাস লাবুশানে এবং স্টিভ স্মিথের রানে ফিরাটা প্রয়োজন। আর তাদের বোলিং আক্রমণ বিশ্বের অন্য দলের থেকে অবশ্যই ভালো। তাই ৩-১ ব্যবধানে আমার ভবিষ্যদ্বাণী থাকছে।’

 

সর্বশেষ অস্ট্রেলিয়া সফরের বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও জ্যোতিষবিদ্যা চালিয়েছিলেন পন্টিং।

অ্যাডিলেডে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ৩৬ রানে ভারত অলআউট হয়ে হারলে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক নিজ দেশের হয়ে বাজি ধরেছিলেন ২-১ ব্যবধানের। তবে ফল হয় উল্টো। ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার ২-১ ব্যবধানে ভারত জিতবে বলে যে বাজি ধরেছিলেন শেষ পর্যন্ত তাই হয়েছে।

 

এবারের সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণী করার আগে সেই সময়ের বাজিকে স্মরণ করেছেন পন্টিং। বর্তমানে কোচিংয়ের পাশাপাশি ধারাভাষ্যকার হিসেবে কাজ করা সাবেক ব্যাটার বলেছেন, ‘মনে হয়, ২-১ ব্যবধানের কথা বলেছিলাম।

এরপর সানি আমার দিকে তাকিয়ে বলেছিল, ২-১ তবে ভারতের পক্ষে। অ্যাডিলেডে যেভাবে হেরেছিল তাতে মনে করিছিলাম ভারত কোনোভাবেই প্রত্যাবর্তন করতে পারবে না। কিন্তু তারা করেছে।’

 

এবারের সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন রবি শাস্ত্রীও। তার মতে, ভারত ৩-১ ব্যবধানে জিতবে। ভারতের সাবেক অলরাউন্ডার ও কোচের বাজির বিষয়টা জানতে পেরেই তাই পন্টিং জানিয়েছেন এবার তিনিই জিতবেন।