NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

পেরুর ডিফেন্ডারকে ‘গাধা’ বলে বিশ্বকাপের কথা মনে করালেন মেসি


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৪, ০৯:১৫ এএম

পেরুর ডিফেন্ডারকে ‘গাধা’ বলে বিশ্বকাপের কথা মনে করালেন মেসি

শান্তশিষ্ট হিসেবেই পরিচিত লিওনেল মেসি। মাঠে খুব একটা রুদ্রমূর্তি দেখা যায় না তার। তবে সর্বশেষ বিশ্বকাপে ভিন্ন এক মেসিকে দেখা গিয়েছিল। নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ আটের ম্যাচে মেজাজ হারানো এবং প্রতিপক্ষের কোচ লুইস ফন গালের উদ্দেশে দুই হাত কানে দিয়ে বিদ্রুপ উদযাপন।

 

যা নিয়ে পরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। সেই ম্যাচে আরেকটি ঘটনাও ঘটেছিল। প্রতিপক্ষের ফরোয়ার্ড ভাউট বেগহোর্স্টকে ‘গাধা’ বলেও আলোচনা-সমালোনার জন্ম দিয়েছিলেন। আজ পেরুর বিপক্ষে ম্যাচেও মেজাজ হারিয়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ‘গাধা’ বলে সম্বোধন করেছেন মেসি।

 

ঘটনাটি ৩৬ মিনিটের। বল নিয়ে পেরুর দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বের হয়ে শট নিতে চেয়েছিলেন মেসি। তাকে রুখতে পেছন থেকে ট্যাকল করেন কার্লোস জামব্রানো। সঙ্গে পেরুর ডিফেন্ডারের হাত আটবারের ব্যালন ডি’অর জয়ীর মুখেও আঘাত হানে।

এতে ক্ষুব্ধ হন ইন্টার মায়ামির অধিনায়ক। বিরক্ত হয়ে জামব্রোনোকে বলেন, ‘তুমি কি করছ, গাধা?’

 

বিশ্বকাপের ম্যাচ শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় বেগহোর্স্টকে মেসি বলেছিলেন, ‘কি দেখ, গাধা? চলে যাও এখান থেকে।’

আজ বছরের শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ৫৫ মিনিটে মেসির পাস থেকেই চোখধাঁধানো জয়সূচক গোলটি করেন লাউতারো মার্তিনেজ। সতীর্থকে দিয়ে গোলটি করিয়ে একটা কীর্তিও গড়েছেন মেসি।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ৫৮ অ্যাসিস্ট তার। সমান অ্যাসিস্ট অবশ্য যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার ল্যান্ডন ডনোভনেরও। অন্যদিকে মার্তিনেজের গোলটি আর্জেন্টিনার হয়ে ৩২তম। যা কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সমান।