NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

সাবেক স্বামীর জন্মদিনে পরীমনি জানালেন নতুন প্রেমের খবর


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ০২:০২ এএম

সাবেক স্বামীর জন্মদিনে পরীমনি জানালেন নতুন প্রেমের খবর

আজ চলচ্চিত্র তারকা শরীফুল রাজের জন্মদিন। বেশ কয়েকটি সিনেমা দিয়ে এসেছেন আলোচনায়। তারচেয়েও বেশি আলোচনা হয়েছে আরেক চলচ্চিত্র তারকা পরীমনি ‘স্বামী’ হিসেবে। যদিও বছর দুয়েক চলা সেই দাম্পত্য সম্পর্কে নেই আর তিনি।

বছর খানেক আগেই সেই সম্পর্কের ইতি টেনেছেন দুজন। তবে তাদের সর্ম্পকের সুঁতো হিসেবে রয়ে গেছে সন্তান পূন্য। সেই সন্তানকে নিয়েই পরীমনির দিন কাটে। তাকে ঘিরেই যত পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

তবে আজ সোমবার (১৮ নভেম্বর) ভোর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ও বাটারফ্লাই ইমোজি। ওই ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়িতে কারও হাতের ওপর হাত রেখেছেন পরীমণি।

যদিও নায়িকার পাশে থাকা পুরুষটির চেহারা প্রকাশ করেননি তিনি। সাবেক স্বামীর জন্মদিনে নিজের প্রেমের ঘটনা প্রকাশ্যে এনেছেন এই নায়িকা। তবে নতুন করে কার প্রেমে পড়েছেন তা জানা যায়নি। 

 

ভিডিওটি দেখার পর থেকেই ভীষণ উচ্ছ্বসিত পরীমণির ভক্ত-অনুরাগীরা। প্রিয় নায়িকার জীবনে নতুন কারও আবির্ভাব যেন খুব স্বাভাবিকভাবেই নিয়েছেন তারা।

 

1
শরীফুল রাজ ও পরীমনি। ছবি: সংগৃহীত

নেতিবাচক মন্তব্যও ভিড় করেছে পরীমণির কমন্টেসবক্সে। কারণ, বছরজুড়েই নানান সাক্ষাৎকারে নায়িকার মুখে শোনা যায় নতুন কারও সঙ্গে সম্পর্কে জড়ানো তার পক্ষে সম্ভব না। দাম্পত্য জীবনে যে কষ্ট সহ্য করেছেন, যে খারাপ সময় পেরিয়ে এসেছেন সেই কাঁটা রাস্তায় আর পা ফেলবেন না তিনি। আর কোনো সম্পর্কের মায়ায় নিজেকে জড়াতে চান না পরীমণি।

তবে নিজের বলা কথায় রাখতে পারলেন না। নতুন সম্পর্কের বিষয়টি সামনে আনলেন। তবে শেষতক কতদিন টেকে সেই সম্পর্ক সেটা নিয়েই চিন্তিত্ব নেটিজেনরা।