NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের পিঠা উৎসব


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৪৩ এএম

সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের পিঠা উৎসব

অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার গত ৩১ জুলাই (রবিবার) সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাদের তহবিল সংগ্রহের জন্য শীতের পিঠা উৎসব ও সকালের নাস্তার আয়োজন করে।

হাজারো সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের উপচে পড়া ভিড়ে এক মিলন মেলায় পরিণত হয় এই মুসলিম সেন্টারটি। ১৩-১৭ ঈগল ভিউ রোড মিন্টুতে আয়োজিত গ্রামীণ পরিবেশে সকাল থেকেই বেচা-কেনার হাক ডাকে মুখরিত হয়ে ওঠে পুরো পাঁচ একর এলাকা। ক্যামেল বার্গার, ঐতিহ্যবাহী নানা জাতীয় পিঠা পুলি, লুচি-লাবড়া, খাসির মাংস ও পরাটা, নেহারি, হালিম, সসেজ, হট ডগ বিভিন্ন উপাদানের মুখরোচক মিষ্টি, ঝালমুড়ি, মশলা-চা, মিষ্টি পান-সুপারি সহ অনেক মজাদার খাবার ছিল এই পিঠা উৎসবে।

সংগঠনের সভাপতি ড.আনিসুল আফসার জানান, পিঠা উৎসব থেকে ওয়েলফেয়ারের সেন্টারের উন্নয়নের জন্য তহবিল তোলার পরিকল্পনা ছিল। কিন্তু এতো শুভাকাঙ্ক্ষীরা সহায়তার হাত বাড়িয়ে দিবে তা বুঝতে পারিনি। তিনি আরও জানান, এই পিঠা উৎসবের যাবতীয় খাবার আমরা বিনা মূল্যে পেয়েছি। তাই বিক্রয় লব্ধ থেকে অর্থের সবটাই সেন্টারের উন্নয়ন তহবিলে জমা পড়বে। তিনি এই দানের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

 

সাধারণ সম্পাদক সাদিকুর খান মুন জানান, পিঠা মেলাটি সুন্দর করার জন্য আমদের প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক কয়েকটি ভাগে কাজ শুরু করেন। তিনি আজকের পিঠা মেলা থেকে সতেরো হাজার চারশ' তিতাল্লিশ ডলার সংগ্রহ হয়েছে জানিয়ে মেলাটি সফল করার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানান।