NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

৩২ ছক্কার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৪, ১২:৫৫ এএম

৩২ ছক্কার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিতে ব্যবধান ৩-১ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের দেওয়া ২১৯ রানের লক্ষ্য ৬ বল আর ৫ উইকেট হাতে রেখে টপকে গেছে ক্যারিবীয়রা।

পাঁচ ম্যাচের প্রথম তিনটিতে জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। নিয়মরক্ষার শেষ দুই ম্যাচের একটিতে জিতে কাল ব্যবধান কমিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

তবে দুই দলের ৪৩৯ রানের ম্যাচে ছক্কার ফুলঝুরি দেখেছে বিশ্ব। দুই দলই সমান ১৬টি করে ৩২টি ছক্কা মেরেছে। 

 

সেন্ট লুসিয়ায় গত রাতে বিশাল লক্ষ্য তাড়া করার কাজটা সহজ করে দেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ ও এভিন লুইসের ১৩৬ রানের জুটি। ৭ ছক্কা ও ৪ চারে লুইস ৩১ বলে করেন ৬৮ রান।

হোপ ৩ ছক্কা ও ৭ চারে করেছেন ২৪ বলে ৫৪। তবে ১৩৬ রানে প্রথম উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ ১৩৬ রানেই হারিয়েছে ৩ উইকেট। দশম ওভারের রেহান আহেমেদের প্রথম তিন বলে ফেরেন লুইস, হোপ ও নিকোলাস পুরান। তবে রেহানের হ্যাটট্রিক হয়নি, কারণ হোপ ছিল রান আউট।
উইকেট হারানোর পরও রান তাড়া করতে খুব বেশি সমস্যা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ২৩ বলে ৩৮ রান করেন অধিনায়ক রোভম্যান পাওয়েল। ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন শেরফান রাদারফোর্ড। তিন উইকেট নেন রেহান আহমেদ। 

 

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ওপেনিং জুটিতে তোলে ৩০ বলে ৫৪।

ফিল্ট সল্ট খেলেন ৩৫ বলে ৫৫ রানের ইনিংস। ১২ বলে ২৫ করেছেন উইল জ্যাকস। ২৩ বলেই ৩৮ রান করেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার। এই সিরিজের প্রথম ম্যাচে ফিফটি পাওয়া জ্যাকব বেথেলও কালও পেয়েছেন ফিফটি। ৩২ বলে ৬২ রান করে ছিলেন অপরাজিত। শেষ বলে রান আউট হওয়ার আগে স্যাম কারেন ১৩ বলে ২৪ রান করেন। ২১৮ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। এরপরও ইংল্যান্ডের রান জয়ের জন্য যথেষ্ট হয়নি।

 

সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড : ২০ ওভারে ২১৮/৫ (সল্ট ৫৫, বেথেল ৬২; মোতি ২/৪০, জোসেফ ১/৩৩)।
ওয়েস্ট ইন্ডিজ : ১৯ ওভারে ২২১/৫ (লুইস ৬৮, হোপ ৫৪; রেহান ৩/৪৩, টার্নার ১/৪২)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : শাই হোপ।
সিরিজ : ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৩–১ ব্যবধানে এগিয়ে