NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ট্রাম্প-বাইডেন বৈঠক, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০২:২৬ এএম

ট্রাম্প-বাইডেন বৈঠক, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করেছেন। বুধবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউজে ট্রাম্পকে স্বাগত জানান বাইডেন।

গত ৫ নভেম্বরের নির্বাচনে জয়ের পর এই প্রথম হোয়াইট হাউজে গেলেন হবু প্রেসিডেন্ট ট্রাম্প। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে দুই নেতার।

 

বাইডেনের কাছে পরাজিত হয়েই হোয়াইট হাউজ ছাড়তে হয়েছিল ট্রাম্পকে। এবার বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে ফের যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে ফিরছেন ট্রাম্প।

২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে শপথ নেবেন তিনি। তার দু’মাস আগে বুধবার হোয়াইট হাউজে পা রাখলেন ট্রাম্প।

 

নির্বাচনে জয় পাওয়ার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাইডেন। তিনি ট্রাম্পকে বলেছেন, ‘আবার স্বাগতম।’ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে বলে ট্রাম্পকে আশ্বস্ত করেছেন বাইডেন।

এবারের নির্বাচনেও প্রথমে ট্রাম্পের প্রতিপক্ষ ছিলেন বাইডেনই।

কিন্তু তার বয়সের কারণে খোদ ডেমোক্র্যাটরাই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে প্রশ্ন তুলেছিল।

 

এমন পরিস্থিতিতে নির্বাচনের মাত্র কয়েক মাস আগে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বাইডেন। বাইডেনের পরিবর্তে কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করেন ট্রাম্পের বিপরীতে। কিন্তু পরাজিত হন।

শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য নবনির্বাচিত প্রেসিডেন্টকে বিদায়ী প্রেসিডেন্টের আমন্ত্রণ এবং উভয়ের বৈঠক যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঐতিহ্য।

 

সে ঐতিহ্য মেনেই হোয়াইট হাউজে বৈঠকে মুখোমুখি হয়েছেন ট্রাম্প-বাইডেন। গত জুনে বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর আগে ট্রাম্পের সঙ্গে তার নির্বাচনি বিতর্কে মুখোমুখি সাক্ষাতের পর এই প্রথম দুজন আবার মুখোমুখি হলেন।

এ বৈঠকে যাওয়ার আগে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে ট্রাম্প জয় উদযাপন করেন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে। খবর রয়টার্সের।