NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স'র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৯ এএম

প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স'র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন

 প্যারিস প্রতিনিধি:-       তৃতীয় বাঙলা পত্রিকার সম্পাদক এনায়েত হোসেন সোহেলকে
সভাপতি ও বাংলা টিভির ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়েছে ।

গত রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী  লাকর্নভে আইছা হল রুমে সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনে (২০২৪-২০২৬) সেশনের নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেট পিডিয়ার প্রধান সম্পাদক  শাহাবুদ্দিন শুভ। পরে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটি গঠন বিষয়ক ‘সাবজেক্ট কমিটি’র অন্যতম সদস্য  শিব্বির আহমদ।প্রস্তাবিত নবগঠিত কমিটি ঘোষণা করেন সাবজেক্ট কমিটির প্রধান শাবুল আহমেদ।নতুন কমিটিতে 
সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন শুভ,
সহ-সভাপতি রাবেয়া আক্তার সুবর্ণা, সহসভাপতি শিব্বির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজু, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, প্রচার সম্পাদক
সুফিয়ান আহমদ, শিক্ষা-গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমেদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক সাদিক তাজিন, অভিবাসন বিষয়ক সম্পাদক হাসান আহমদ,দপ্তর সম্পাদক মোহাম্মদ ফখরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসাইন মারুফ, সমাজসেবা ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক কাওছার আদিল চৌধুরী।
নির্বাহী সদস্য- শাবুল আহমেদ, জামিল আহমদ সাহেদ, ইয়াকুব আলী প্রধান, আহমদ জামাল ও শেখ সরোয়ার জাহান।

বিশেষ করে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ, অভিবাসীদের জীবনমান উন্নয়ন ও সম্ভাবনা সম্পর্কে সেমিনার আয়োজনের পাশাপাশি গণমাধ্যমে অভিবাসীদের সমস্যা-সাফল্যের প্রতিবেদন তৈরি ও ফ্রান্স-বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে চিন্তাশীল ভূমিকা পালনের প্রতি গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ।