NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

নাটোরে বজ্রপাতে নিহত ২, আহত ৮


খবর   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৫, ০৮:৪২ এএম

নাটোরে বজ্রপাতে নিহত ২, আহত ৮


অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় চায়ের দোকানে বজ্রপাতে আশিক আলী (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন। এছাড়া বড়াইগ্রামে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে ছলিমউদ্দিন প্রামাণিক (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বাগাতিপাড়ার করমদোসী এলাকায় একটি চায়ের দোকানে আকস্মিক বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত আশিক একই এলাকার সিহাব উদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বাড়ির পাশে চায়ের দোকানে বসেছিলেন আশিক ও তার বাবা সিহাব উদ্দিনসহ আরও ১০/১২ জন। এ সময় বৃষ্টি শুরু হয় এবং কিছুক্ষণ পর দোকানটিতে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আশিক মারা যান। আহত হন সিহাব উদ্দিন, মোমীন, হাফেজ, সারোয়ার, বেলাল, শফিক ও রুপারী বেগম। আহতদের মধ্যে ৫ জনকে পুঠিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অপর ২ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
নাটোরের বড়াইগ্রামে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম ছলিমউদ্দিন প্রামাণিক (৪৫)। সে উপজেলার বনপাড়া পৌর শহরের চকপাড়া এলাকার মৃত নইমউদ্দিন প্রামাণিকের ছেলে। সোমবার সকাল ১০টার দিকে গুড়িগুড়ি বৃষ্টির সময় পাশ^বর্তী চিনিডাঙ্গা বিলে ধানের জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আহত হয় অপর কৃষক বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গা এলাকার ছাবেদ চৌধুরী (৪৪)। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।