NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

মুশফিককে ছাড়াই টেস্ট সিরিজের দল ঘোষণা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৮:২৫ এএম

মুশফিককে ছাড়াই টেস্ট সিরিজের দল ঘোষণা

তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। দুই দলের লড়াই শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়ে। দুই ম্যাচের এই সিরিজের জন্য গতকাল ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

যেখানে আঙুলের চোটের কারণে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের।

এ ছাড়া সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে বাদ পড়েছেন অফ স্পিনার নাঈম হাসান ও ডানহাতি পেসার খালেদ আহমেদ।

 

সিরিজের প্রথম ম্যাচটি আগামী ২২ নভেম্বর অ্যান্টিগায়। দ্বিতীয় ও শেষটি ৩০ নভেম্বর জামাইকায়। আফগানিস্তান সিরিজের বাইরে থাকা ক্রিকেটাররা আজ সন্ধ্যায় উইন্ডিজের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

 

বাংলাদেশ দল : নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মমিনুল হক, মাহিদুল ইসলাম, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।