NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

পরাজয়ের জন্য বাইডেনকে দুষলেন পেলোসি


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৪, ১১:১০ এএম

পরাজয়ের জন্য বাইডেনকে দুষলেন পেলোসি

যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের পরাজয়ের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দুষেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। 

নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে পেলোসি বলেন, প্রেসিডেন্ট বাইডেন নির্বাচন থেকে আরো আগে সরে দাঁড়ালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আরো প্রার্থী থাকতে পারত। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) নিউইয়র্ক টাইমসে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।    

বাইডেনকে দুষলেও কমলা হ্যারিসের প্রশংসা করেছেন পেলোসি।

তিনি বলেন, ‘কমলা মানুষের মধ্যে আশা জাগিয়েছেন। প্রার্থী বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতা হলে কমলা জিততেন। হয়তো কমলা আরো বেশি শক্তিশালী হতেন এবং জনগণের খুব কাছে যেতে পারতেন ‘

 

সাক্ষাৎকারে ন্যান্সি পেলোসি বাইডেন সম্পর্কে বলেন, ‘তড়িঘড়ি করে কমলা হ্যারিসকে মনোনয়ন দেওয়ার পেছনে জো বাইডেন দায়ী। তিনি আরো আগে সরে দাঁড়ালে কমলা আরো বেশি মানুষের কাছে যেতে পারতেন এবং জনসমর্থন আদায় করতে পারতেন।

 

যুক্তরাষ্ট্রে নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচিত হতে কয়েক মাস ধরে নির্বাচনী প্রচার ও বিতর্ক চলে। বাইডেন আবার নির্বাচনের ঘোষণা দেওয়ার পর ডেমোক্রেটিক পার্টি আর কোনো প্রার্থী বাছাই করেনি বলে প্রতিবেদনে বলা হয়। তবে নির্বাচনের চার মাস আগে বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় ডেমোক্রেটিক পার্টি তড়িঘড়ি করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রার্থী মনোনীত করে।

 

 

পেলোসি বলেন, বাইডেন কমলা হ্যারিসকে দ্রুত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় সে সময় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া অসম্ভব হয়ে ওঠে। গত মঙ্গলবার (৫নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
 

সূত্র: বিবিসি, নিউ ইয়র্ক টাইমস