NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

বর্ডার-গাভাস্কার ট্রফিতে পন্টিংয়ের বাজি অজিদের পক্ষে


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১১:৩৭ পিএম

বর্ডার-গাভাস্কার ট্রফিতে পন্টিংয়ের বাজি অজিদের পক্ষে

চলতি মাসের শেষ দিকে মাঠে গড়াবে বর্ডার-গাভাস্কার ট্রফি। অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজকে ঘিরে ভালো ভাবেই প্রস্তুতি নিচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। কারণ সিরিজের ফলের উপর অনেকাংশে নির্ভর করছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কারা যাবে। 

আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষ দুইটি স্থানে যথাক্রমে রয়েছে অস্ট্রেলিয়া এবং ভারত।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে ধরাশায়ী হওয়ার পর দুইয়ে নেমে গেছে রোহিত শর্মার দল। তাই জমে উঠেছে লড়াই। তবে পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী অস্ট্রেলিয়ার পক্ষে। 

 

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং অবশ্য গত আগস্টেই বলেছিলেন, অস্ট্রেলিয়ার জয়ের পক্ষে তিনি।

তার ভবিষ্যদ্বাণী ছিল ৩-১ ব্যবধানে জিতবে অজিরা। এখনও সেই ভবিষ্যদ্বাণীতেই রয়েছেন পন্টিং। বরং ভারতের সাম্প্রতিক হোয়াইটওয়াশের ফলে নিজের অবস্থান আরও পোক্ত হয়েছে পন্টিংয়ের।

 

পন্টিং ভারত মোহাম্মদ শামির দলে না থাকাকে অস্ট্রেলিয়ার জন্য সুবিধা বলে মানছেন।

সিরিজের আগে পুরোপুরি ফিট না হওয়ায় এই পেসারকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিমান ধরবে ভারত দল। 

 

পন্টিং আরও বলেছেন, ‘আমার মনে হয়, ভারত পাঁচটি টেস্ট ম্যাচের মধ্যে কোথাও একটি টেস্ট জিতবে৷ আমি মনে করি, অস্ট্রেলিয়া হয়তো একটু বেশি গোছানো দল, কিছুটা বেশি অভিজ্ঞ এবং আমরা জানি, ঘরের মাঠে তাদের হারানো খুব কঠিন৷ তাই আমি ৩-১ এই থাকব।’