NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৪৪ পিএম

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায়  উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (৬ নভেম্বর) রাতে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানা গেছে।

এর আগে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বন্ধুত্বপূর্ণ দুই দেশের অংশীদারির অফুরন্ত নতুন সম্ভাবনা আছে বলে বিশ্বাস করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

 

শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আপনাকে দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় প্রতিফলিত হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে আপনার নেতৃত্ব এবং দৃষ্টি প্রতিধ্বনিত হয়েছে।  আমি নিশ্চিত, আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।’