NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

মোস্তাফিজে কাঁপছে আফগানরা


খবর   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৪, ০৭:৪১ পিএম

মোস্তাফিজে কাঁপছে আফগানরা

আফগানিস্তান শুরুতেই উইকেট হারালেও সতর্কতার সঙ্গে দলের রান বাড়ানোর চেষ্টা করছিলেন রহমত শাহ ও অভিষিক্ত সেদিকউল্লাহ অতল। বিশেষ করে ইমার্জিং এশিয়া কাপের প্রতিটি ম্যাচে ফিফটি হাঁকানো সেদিকউল্লাহ।

অভিষেক ইনিংসের শুরুটাও দুর্দান্ত করেছিলেন সেদিকউল্লাহ। ৩০ বলে ২১ রানই তার প্রমাণ।

তবে তার সাজানো-গোছানো ইনিংসটা বোলিংয়ে এসেই তছনছ করে দেন মোস্তাফিজুর রহমান। অবশ্য শুধু বাঁহাতি ব্যাটারের ইনিংসই নয়, পুরো আফগানদের ইনিংসই নষ্ট করে দেন কাটার মাস্টার খ্যাত ‘ফিজ’।

 

টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় আফগানরা। রহমানউল্লাহ গুরবাজকে ব্যক্তিগত ৫ রানে আউট করে বাংলাদেশকে উইকেট এনে দেন তাসকিন আহমেদ।

পেসার তাসকিনের আঘাত রহমতকে নিয়ে সামলে নেওয়ার চেষ্টা করছিলেন সেদিকউল্লাহ। তবে দলীয় অষ্টম ওভারে নিজের প্রথম ওভার করতে এসে দুজনের জুটি ভেঙে দেন মোস্তাফিজ।

 

দলীয় ৩০ রানে নিজের দ্বিতীয় বলে রহমতকে উইকেটের পেছনে মুশফিকুর রহিমকে ক্যাচ দিতে বাধ্য করেন মোস্তাফিজ। পরে ওভারে জোড়া আঘাত করে আফগানদের টপ অর্ডারই ভেঙে দেন বাঁহাতি পেসার।

নিজের দ্বিতীয় ওভারে সেদিকউল্লাহ ও আজমতউল্লাহ ওমরজাইকে ফেরান ফিজ। ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে এখন ধুঁকছে আফগানরা। অর্থাৎ পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৩৫ রানে ৪ ‍উইকেট হারায় তারা।

 

প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানদের স্কোর ১৬ ওভার শেষে ৪ উইকেটে ৫৭ রান। দলের ধাক্কা সামলানোর চেষ্টা করছেন গুলবাদিন নাইব (১৪) ও অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী (১২)।

৪ ওভার শেষে ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।