NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে চান ইসরায়েলিরা


খবর   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৪, ১০:১৫ এএম

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে চান ইসরায়েলিরা

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে দেখতে চান অধিকাংশ ইসরায়েলি। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের করা একটি জরিপে এই তথ্য উঠে এসেছে। খবর টাইমস অব ইসরায়েল।

জরিপে উঠে এসেছে, জরিপে অংশ নেওয়া ৬৬ শতাংশ ইসরায়েলি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে চান।

অন্যদিকে, ১৭ শতাংশের পছন্দ কমলা হ্যারিস। এছাড়া, ১৭ শতাংশ এ বিষয়ে জানেন না বলে জানিয়েছেন।

 

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বেশিরভাগ ইসরায়েলি বিশ্বাস করেন, ইসরায়েল সরকার যা করবে তার সবই সমর্থন দেবেন ট্রাম্প। আর এ কারণে তারা চাইছেন ট্রাম্প যেন এবার মার্কিন প্রেসিডেন্ট হন।

 

২০১৬ সালে প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করেন।

এছাড়া সিরিয়ার দখলকৃত গোলান উপত্যকাকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেন তিনি।