NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

বায়ুদূষণ রোধের প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে : পরিবেশ উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৪, ১২:২১ এএম

বায়ুদূষণ রোধের প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে : পরিবেশ উপদেষ্টা

বায়ুদূষণ রোধে নেওয়া প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, বায়ুদূষণ রোধে নেওয়া প্রকল্প নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এবার সেই প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। এ নিয়ে অধিদপ্তরের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

 

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে ‘লঞ্চিং সেরিমনি অব ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দূষণ রোধে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়ন রোধে একটি কমিটি থাকবে। ওই কমিটি এর স্বচ্ছতা নিশ্চিত করবে।

এই উপদেষ্টা আরো বলেন, রামপাল, মাতারবাড়ি প্রকল্প থেকে কতটুকু দূষণ হচ্ছে তা পরিবেশ অধিদফতরকেই বের করে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।

অন্য কারও করা সমীক্ষার ওপর ভর করা যাবে না। এ সময় তিনি জানান, নতুন কোনো ইটভাটার অনুমতি দেওয়া হচ্ছে না। একই জায়গায় অনেকগুলো ইটভাটার অনুমোদন কীভাবে পেয়েছে সেগুলো দেখা হচ্ছে।

 

সেইসঙ্গে ভবিষ্যতে ঢাকাকে সবচেয়ে দূষণের শহর থেকে সরিয়ে আনার প্রত্যাশা রেখে উপদেষ্টা বলেন, পরিবেশ অধিদপ্তরের নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে।