NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

ব্রাজিলের জার্সিতে ফেরা হচ্ছে না নেইমারের


খবর   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৪, ০৬:১৬ পিএম

ব্রাজিলের জার্সিতে ফেরা হচ্ছে না নেইমারের

চোট কাটিয়ে আল হিলালের হয়ে মাঠে নেমেছেন নেইমার। তবে দেশের জার্সিতে মনে হচ্ছে না তার অপেক্ষার শেষ হচ্ছে। কারণ সদ্য ঘোষিত ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে জায়গা হয়নি তার। 

চোটের কারণে এক বছরের বেশি সময় দলের বাইরে থাকার পর এ মাসের বাছাই পর্বের ম্যাচ দিয়ে ব্রাজিল দলে ফেরার কথা ছিল নেইমারের।

কিন্তু সেই অপেক্ষা এ বছর আর শেষ হচ্ছে না।

 

নেইমারকে নিয়ে তাড়াহুড়ো করতে চান বলেই তাকে দলে রাখেননি দরিভাল। এ ছাড়া আল-হিলাল থেকেও তাকে দলে না রাখার অনুরোধ ছিল। সব ঠিক থাকলে আগামী মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে নেইমার ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে।

 

ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের তরুণ স্ট্রাইকার এনদ্রিকেরও। তবে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ফিরেছেন দলে। চমক দিয়ে জায়গা পেয়েছেন নটিংহাম ফরেস্টের মুরিলোও। 

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১৪ নভেম্বর ভেনিজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল।

এর পাঁচ দিন পর উরুগুয়ের মাঠে নামবে দলটি। বাছাই পর্বে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। 

 

ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক : বেন্তো, এডারসন, ওয়েবারটন।

রক্ষণভাগ : দানিলো, ভেন্ডারসন, এবনের, গিলের্মো আরানা, এডার মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস, মুরিলো।

 

মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গুইমারেস, গারসন, লুকাস পাকেতা, আন্দ্রেস পেরেইরা।

আক্রমণভাগ : এস্তেভাও, রদ্রিগো, লুইস হেনরিক, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, রাফিনিয়া।