NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

প্রথম ইনিংসে ডি জর্জির রানই করতে পারেনি বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০১ নভেম্বর, ২০২৪, ০৬:২৭ এএম

প্রথম ইনিংসে ডি জর্জির রানই করতে পারেনি বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে টনি দি জর্জি ক্যারিয়ারে অভিষেক সেঞ্চুরির ইনিংসটি খেলেছেন ১৭৭ রানের। অন্যদিকে পুরো দল মিলে বাংলাদেশ করেছে ১৫৯ রান। দক্ষিণ আফ্রিকার ব্যাটারের থেকে ১৮ রান কম করেছে বাংলাদেশ।

বাংলাদেশ প্রথম ইনিংসে এই সংগ্রহও করতে পারত না।

যদি মমিনুল হক ৮২ রানের ইনিংসটি না খেলতেন। ৪৮ রানে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন দেশের মাটিতে সর্বনিম্ন রানের শঙ্কায় ভুগছিল তখন সেই দুঃস্বপ্ন থেকে রক্ষা করেন মমিনুল। তাকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন তাইজুল ইসলাম।

 

৯ম উইকেটে ১০৩ রানের জুটি গড়ে বাংলাদেশ দেড় শর বেশি সংগ্রহ এনে  দিয়েছেন মমিনুল-তাইজুল।

চট্টগ্রাম টেস্টে ৫ উইকেট নেওয়া তাইজুল ৩০ রানের ইনিংস খেলেন। এতে করে ৪১৬ রানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

 

দক্ষিণ আফ্রিকা ফলো-অনো করে আর ব্যাটিংয়ে নামেনি। প্রতিপক্ষের রান শোধ দিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ।

প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ১১ রান। মাহমুদুল হাসান জয়ের ৩ রানের বিপরীতে ৪ রানে অপরাজিত আছেন সাদমান ইসলাম। এখনো ৪০৫ রানে পিছিয়ে বাংলাদেশ।