NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

নেপালের বিপক্ষে ফাইনালের একাদশে এক পরিবর্তন বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ০১ নভেম্বর, ২০২৪, ০৫:৪৯ এএম

নেপালের বিপক্ষে ফাইনালের একাদশে এক পরিবর্তন বাংলাদেশের

নান্দনিক ফুটবল উপহার দিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশেরা মেয়েরা। সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমাদের সামনে আজ টানা দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ।

ট্রফি জয়ের পথে বাধা নেপাল। স্বাগতিক নেপালকে হারিয়েই ২০২২ নারী সাফ চ্যাম্পিয়নশিপে উল্লাস করেছিল বাংলাদেশ।

এবার আরেকবার উদযাপনের অপেক্ষায় বর্তমান চ্যাম্পিয়নরা। সেই লক্ষ্যে আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দশরথ স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ।

 

সেমিফাইনালের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। চোটের কারণে সেমিফাইনালে খেলতে না পারা শামসুন্নাহার জুনিয়র আজ মাঠে ফিরছেন।

তাকে জায়গা দিতে বেঞ্চ গরম করতে হচ্ছে মোছাম্মৎ সাগরিকাকে।

 

ফাইনাল জিতে বাংলাদেশে ফেরার কথা গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন অধিনায়ক সাবিনা। এবার দশরথ স্টেডিয়ামে তা দুইয়ে দুইয়ে চার করার পালা তাদের।

একাদশ :

রুপনা চাকমা (গোলরক্ষক), মাসুরা পারভিন, আফিদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র।