NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

আইফোন ১৪ দেখতে কেমন?


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৭ এএম

>
আইফোন ১৪ দেখতে কেমন?

চলতি বছরের সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন ১৪ সিরিজের ৪টি নতুন ফোন। এ নিয়ে আইফোন গ্রাহকদের উন্মাদনার শেষ নেই। এর মধ্যেই ফাঁস হলো আইফোন ১৪ এর প্রথম ঝলক। সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় বিষয়টি ‘ট্রেন্ডিং’ ইস্যুতে পরিণত হয়। যদিও আইফোন ১৪ বাজারে আসা নিয়ে বেশ শঙ্কা ছিল।

ফাঁস হওয়া লুক নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। ধারণা করা হচ্ছে, আইফোনের ১৪ সিরিজের ডিজাইনে বড়সড় কোন পরিবর্তন হয়নি। তবে নতুন মডেলে হোল পাঞ্চের সঙ্গেই ডিসপ্লেতে পিল ডিজাইন থাকছে। এবার অন্যসব বারের মতো আইফোন মিনি থাকছে না। শুধু আইফোন ১৪, আইফোন ১৪ ম্যাক্স, আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স বাজারে আসছে। ফলে প্রথমিক ভাবে আপনাকে হতাশ করতে পারে আইফোন ১৪।
আইফোন ১৪

জানা গেছে, আইফোন ১৩ এর মতোই আইফোন ১৪ সিরিজে এ১৫ বায়োনিক চিপ ব্যবহার করছে অ্যাপেল। যদিও বিষয়টি নিয়ে এখনও চুপ অ্যাপেল।

আরও পড়ুন : আইফোন থেকে প্রিন্ট করবেন যেভাবে

ফাঁস হওয়া ফুটেজে দেখা গেছে, আইফোন ১৪ এর ডিসপ্লের উপরে বৃত্তাকার হোল পাঞ্চ কাট আউটের নীচে সেলফি ক্যামেরা কাট আউট রয়েছে। এছাড়াও পাশে রয়েছে আরও একটি কাট আউট। ধারণা করা হচ্ছে সেখানে ফেইস আইডি সেন্সর থাকতে পারে। ডিসপ্লের পাশে পাতলা বেজেল থাকছে। ফোনের বাঁ দিকে থাকছে অ্যালার্ট স্লাইডার ও ভলিউম বাটন। এই ফোনের ডান দিকে পাওয়ার বাটন থাকতে পারে।

ছবিতে আইফোন ১৪ -এর পেছনে তিনটি ক্যামেরা দেখা গেছে। যদিও এই ফোনের ক্যামেরার স্পেসিফিকেশন সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। ট্রিপল রেয়ার ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ। অন্যান্য মডেলের মতোই ফোনের পেছনে কোম্পানির লোগো দেখা যাবে। ফোনের বাঁ দিকে ভলিউম বাটনের নীচে থাকবে সিম ট্রে।

ছবিতে আইফোন ১৪-এর নীচে স্পিকার গ্রিল দেখা গেছে। এই ফোনের ডুয়েল স্টিরিও স্পিকার সিস্টেম দিতে পারে অ্যাপেল।