NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

এএফসি অনূর্ধ্ব-১৭ ,আফগানিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ২৮ অক্টোবর, ২০২৪, ০৯:৫৫ এএম

এএফসি অনূর্ধ্ব-১৭ ,আফগানিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ফিলিপাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা জাগিয়ে তুলেছিল বাংলাদেশ দল। আজ আফগানিস্তানের বিপক্ষে জিততে পারলে সম্ভাবনা আরও উজ্জ্বল হতো। তবে সেই আশায় গুঁড়েবালি।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে এগিয়ে গিয়েও যে শেষে ৩-২ ব্যবধানে পরাজয় সঙ্গী হয়েছে বাংলাদেশের।

এতে টুর্নামেন্টের মূল পর্বে খেলার স্বপ্নও শেষ হয়েছে যুবাদের। বাছাইপর্বেই বাড়ির টিকিট ধরতে হচ্ছে বাংলাদেশি কিশোরদের।

 

নমপেনে আজ জয় পেতে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড পেয়েছিল কোচ সাইফুল বারি টিটুর শিষ্যরা।

বাংলাদেশকে আনন্দে ভাসিয়েছিলেন মিঠু চৌধুরি। তবে ব্যবধানটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ২৯ মিনিটে দূরপাল্লার দারুণ এক শটে আফগানিস্তানকে ম্যাচে ফেরান ইয়াসির শাফি।

 

প্রতিপক্ষ সমতায় ফিরলেও বিরতিতে যাওয়ার আগে ঠিকই আবারো লিড নেয় বাংলাদেশ।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ২-১ লিড এনে দেন মোর্শেদ আলী। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নেওয়া কর্নার  থেকে সতীর্থ শফিক রহমান তাকে বল দিলে গোল করতে ভুল করেননি মোর্শেদ।

 

বিরতির পর ব্যবধান ৩-১ করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ৫৫ মিনিটে মোহাম্মদ মানিকের নিশ্চিত গোলের হেডটি বাঁচিয়ে দেন আফগান গোলরক্ষক আবদুল রহিম রাসূলি। বিপদ থেকে রক্ষা পাওয়ার ৯ মিনিট পরেই সমতায় ফেরে আফগানিস্তান।

৬৪ মিনিটে আফগানিস্তানকে সমতায় ফেরান মোহাম্মদ মিলাদ নূরি।

 

নূরির গোলের ৬ মিনিট পর বাংলাদেশের হাত থেকে ম্যাচটাই ছিনিয়ে নেন বদলি নামা আরাশ আহমাদি। ৭০ মিনিটে দলকে জয়সূচক গোল এনে দেন আফগান ফুটবলার। শেষ দিকে বাংলাদেশ অনেক চেষ্টা করেও হার এড়াতে পারেনি। এতে করে গ্রুপ ‘বি’ তে সমান দুই জয়-পরাজয়ের সান্ত্বনা নিয়েই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচে কম্বোডিয়ার কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ ফিলিপাইন ও ম্যাকাওয়ের বিপক্ষে জয় পেয়েছিল।