NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ভোরে ফাইনালে মাঠে নামছে ব্রাজিল


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১১ পিএম

>
ভোরে ফাইনালে মাঠে নামছে ব্রাজিল

নারীদের কোপা আমেরিকায় চলে ব্রাজিলের সমকক্ষ কেউ নেই। আট আসরের সাতটিতেই শিরোপা উঁচিয়ে ধরেছে তারা। আর এখন পর্যন্ত ১৯৯১ সালে শুরু হওয়া কোপা আমেরিকা ফেমেনিনার প্রতিটি আসরেই ফাইনাল খেলা একমাত্র দলও তারা। ব্রাজিলের এই একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারবে কলম্বিয়া?

রবিবার (৩১ জুলাই) বাংলাদেশ সময় ভোরে স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে রেকর্ড অষ্টম কোপা আমেরিকা ফেমেনিনা জয়ের মিশনে মাঠে নামবে ব্রাজিল।

ফাইনালিস্ট ব্রাজিল এবং কলম্বিয়া উভয়ই দাপটের সঙ্গে পার করেছে গ্রুপ পর্ব। নিজ নিজ গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। শেষ চারে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক কলম্বিয়া এবং প্যারাগুয়েকে ২-০ ব্যবধানে পরাস্ত করে ব্রাজিল।

আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় কলম্বিয়ার এস্তাদিও আলফনসো লোপেজে মুখোমুখি হবে ব্রাজিল-কলম্বিয়া।

এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার (৩০ জুলাই) প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।