NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

লেবাননে হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ০৯:৫৬ এএম

লেবাননে হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে লড়াইয়ের সময় পাঁচ ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত এবং ১৯ জন আহত হয়েছে বলে সামরিক বাহিনী ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে বলে আজ শুক্রবার ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে।

নিহত সেনারা হলেন বেইত ইতঝাক-শা'আর হেফার এলাকার বাসিন্দা মেজর ডান মাওরি (৪৩), জেরুজালেমের বাসিন্দা ক্যাপ্টেন আলন সাফরাই (২৮), বাট হেফের থেকে আসা ওয়ারেন্ট অফিসার ওমরা লোতান (৪৭), শমরাট থেকে ওয়ারেন্ট অফিসার গাই ইডান (৫১) এবং এইন হাবেসোরের বাসিন্দা মাস্টার সার্জেন্ট টম সেগাল (২৮)।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, দক্ষিণ লেবাননের একটি গ্রামের ভবনে হিজবুল্লাহর রকেট আঘাত হানে।

আঘাত হানা ভবনের পাশে সেনারা দাঁড়িয়ে ছিলেন। সেখানে তখন নিহত সেনারা রসদ সরবরাহ গ্রহণ করছিল। সরঞ্জাম সরবরাহের জন্য মিটিং পয়েন্টে রকেটের একটি ব্যারাজ নিক্ষেপ করা হয়েছিল বলে জানায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় লজিস্টিক কনভয়ের সদস্যরাও আহত হয়েছেন।
 

 

হামলায় আহত ১৯ জনের মধ্যে চার সেনার অবস্থা আশঙ্কাজনক। আজ সকালে দক্ষিণ লেবাননে যুদ্ধের সময় গুরুতর আহত অন্য একজন সংরক্ষকসহ আহত রিজার্ভস্টদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র : টাইমস অব ইসরায়েল।