NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলবেন সাকিব


খবর   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৪, ০৭:৫৩ পিএম

গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলবেন সাকিব

বিভিন্ন দেশের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন একটি টুর্নামেন্ট শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সও। এই টুর্নামেন্টে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটির।

 

 

সম্প্রতি নিরাপত্তা ইস্যুতে দেশে আসতে পারছেন না সাকিব আল হাসান। তবে গ্লোবাল সুপার লিগ দেশের বাইরে হওয়ায় সাকিবের খেলতে কোনো বাধা থাকছে না।

আসর শুরুর পরের দিনই (২৭ নভেম্বর) মাঠে নামছে রংপুর। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস।

রংপুর ছাড়াও টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের হ্যাম্পশায়ার হকস।