NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

বাংলাদেশের বিপক্ষে এবার ভিন্ন গল্প লিখতে চায় ভুটান


খবর   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৪, ০৭:৫৯ পিএম

বাংলাদেশের বিপক্ষে এবার ভিন্ন গল্প লিখতে চায় ভুটান

মেয়েদের সাফে বাংলাদেশকে কখনো হারাতে পারেনি ভুটান। সর্বশেষ আসরের সেমিফাইনালেও বাংলাদেশের কাছে উড়ে গিয়েছিল ৮-০ গোলে হেরে। এবারও সেমিফাইনালে সেই বাংলাদেশকে পেয়েছে ভুটান। অতীত ভুলে দলটির অধিনায়ক পেমা চোদেন শেরিং জানালেন, এবার তারা ভিন্ন গল্প লিখতে চান।

 

কাঠমাণ্ডুর আনফা কমপ্লেক্সে শুক্রবার সকালে বাংলাদেশের পরই অনুশীলন করতে আসে ভুটান। মাঠে প্রবেশ করার পরই সেখানে থাকা বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পেমা। বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবে না মানার কোনো কারণ নেই। চ্যাম্পিয়ন হতে হলে বড় দলগুলোকেই হারাতে হবে বলেছেন তিনি,'তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

অবশ্যই আমাদের তাদের বিপক্ষে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। ভারতকে হারিয়ে এসেছে তারা, ভারত সহজ প্রতিপক্ষ নয়। কোচও আমাদের বলেছিলেন, তোমরা যদি সাফ চ্যাম্পিয়ন হতে চাও, তাহলে ভারত, বাংলাদেশ, স্বাগতিক নেপালের মতো দলকে হারাতে হবে।'

 

অধিনায়ক পেমা চোদেন শেরিং

নেপালে এসে এবার দারুণ ফুটবল খেলছে ভুটান।

নেপালের সঙ্গে ড্র করেছে। গতকাল মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে ১৩-০ গোলে। আর শ্রীলংকাকে হারায় ৪-০ ব্যবধানে। সবমিলিয়ে সেমির আগে ফুরফুরে মেজাজে আছে তারাও। এমন ছন্দে থাকার কারণ হিসেবে পেমা বলেছেন,'গত কয়েক বছর ধরে মেয়েদের ফুটবলে আমাদের ফেডারেশনের বিনিয়োগের প্রতিফলন এটি।
আমরা ফল পাচ্ছি এবং এই প্রথম আমরা গ্রুপ পর্ব পেরিয়েছি অপরাজিত থেকে।'

 

গত জুলাইয়ে প্রীতি ম্যাচে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচেই হেরেছিল ভুটান। প্রথমটিতে ৫-১ এবং দ্বিতীয়টিতে ৪-২ গোলে। সেই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছেন বলে জানান পেমা, 'আমি মনে করি, আমরা বাংলাদেশের বিপক্ষে ভুটানে যে দুটি ম্যাচ খেলেছিলাম, ওই দুই ম্যাচে নিজেদের সমর্থকদের আমরা গ্যালারিতে পেয়েছিলাম, যেটা আমাদের উদ্বুদ্ধ করেছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতাও তাদের বিপক্ষে আমাদের সাহায্য করেছিল। তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি।'

কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী রবিবার সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভুটান।