NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

এবার সরকারি খরচে হজে না পাঠানোর সিদ্ধান্ত


খবর   প্রকাশিত:  ২৫ অক্টোবর, ২০২৪, ১০:২৭ এএম

এবার সরকারি খরচে হজে না পাঠানোর সিদ্ধান্ত

হজের ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে ২০২৫ সালে সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না। শুধু হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই সরকারি অর্থে হজে যেতে পারবেন। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না। হজের ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রেসসচিব শফিকুল আলম প্রমুখ।

 

জাহাজে হজে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সৌদি সরকার বলেছে যদি আমরা নৌপথে পাঠাতে চাই তবে কোনো আপত্তি নেই। হাজিদের আগ্রহের ওপর নির্ভর করবে এই প্রক্রিয়া।’