NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

করোনা যেন পিছু ছাড়ছে না বাইডেনের, আবারও আক্রান্ত


খবর   প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৫, ০৫:৫৫ এএম

>
করোনা যেন পিছু ছাড়ছে না বাইডেনের, আবারও আক্রান্ত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৯ দিনের মাথায় আবারও করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। শনিবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

৭৯ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে তার সরকারি বাসভবন হোয়াইট হাউসে আইসোলেশনে আছেন। গেল বুধবার করোনা নেগেটিভ ঘোষণার পর ফের পজিটিভ হয়েছেন তিনি।

শনিবার বাইডেন জানান, তিনি করোনার লক্ষণগুলো অনুভব করছেন না। তবে চারপাশের সকলের সুরক্ষার জন্য আইসোলেশনে থাকবেন।

তিনি গত মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে চারবার পরীক্ষা করেছিলেন। প্রত্যেকবাই তা নেগেটিভ আসে।

বর্তমান পরিস্থিতি বর্ণনা করে একটি বার্তা বাইডেনের চিকিৎসক ডা. কেভিন ও’কনর বলেন, নতুন করে চিকিৎসা নিতে হবে না। তবে প্রেসিডেন্টকে পর্যবেক্ষণে রাখা হবে।

২১ জুলাই করোনায় আক্রান্ত হওয়ার পর তার চিকিৎসায় ফাইজার কোম্পানির ওষুধ প্যাক্সলোভিড ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছিলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়েরে।

তিনি আরও বলেছিলেন, প্রেসিডেন্ট করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন; কয়েক মাস আগে বুস্টার ডোজও নিয়েছেন।

হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, করোনা পজিটিভ হওয়ায় তার উইলমিংটন ও মিশিগান সফর বাতিল করা হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিলেও শুক্রবার তিনি কোনো অনুষ্ঠানে অংশ নেননি।