NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

চলমান বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠকে উপদেষ্টা পরিষদ


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ০২:০৬ এএম

চলমান বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠকে উপদেষ্টা পরিষদ

রাষ্ট্রপতির পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলন এবং চলমান বিভিন্ন ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকটি বেলা আড়াইটা পর্যন্ত চলতে পারে বলে জানা যায়।

 

বৈঠকে চলমান ইস্যু, রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলনসহ আরও কিছু বিষয়ে আলাপ-আলোচনা হতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা, বাহাত্তরের সংবিধান বাতিলসহ মঙ্গলবার পাঁচ দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।