NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

চ্যালেঞ্জ লিগ খেলতে ভুটান গেল কিংস


খবর   প্রকাশিত:  ২১ অক্টোবর, ২০২৪, ১১:৫৫ পিএম

চ্যালেঞ্জ লিগ খেলতে ভুটান গেল কিংস

টানা তিনটি এএফসি কাপ খেলা বসুন্ধরা কিংস এবার এএফসি চ্যালেঞ্জ লিগের চ্যালেঞ্জ নিচ্ছে। যেখানে শুধু দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষই নয়, লেবাননের নেজমেহ এফসিও থাকছে। খেলা ভুটানের অনভ্যস্ত কন্ডিশনেও। ২৬ অক্টোবর চার দলের গ্রুপ পর্ব শুরু হচ্ছে।

 কিংস দেশ ছাড়ছে আজই।

 


 

যাওয়ার আগে রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতা নিজেদের লক্ষ্য ও চ্যালেঞ্জর কথা জানিয়ে গেছেন স্পষ্ট করে, ‘আমরা এখানে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। কিন্তু আমাদের চ্যালেঞ্জ লিগের প্রতিপক্ষ আরো শক্তিশালী। যেমন—নেজমেহর জাতীয় দলের খেলোয়াড়ই আছে ছয়জন, সঙ্গে ঘানার ভালো মানের একজন পেশাদার ফুটবলার।

 

ইস্ট বেঙ্গলও শক্তিশালী। তবে আমাদের খেলোয়াড়রা মনে করে, এটা নিজেদের মেলে ধরার দারুণ একটা মঞ্চ, কোচ হিসেবে সেটা আমার জন্যও। আমরা অবশ্যই সেখানে পরের রাউন্ডে ওঠার লক্ষ্য নিয়েই যাচ্ছি।’ নেজমেহ, ইস্ট বেঙ্গল ছাড়াও কিংসের অন্য প্রতিপক্ষ স্বাগতিক পারো এফসি।

 

 

গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। তিন গ্রুপ রানার্স আপের সেরা একটি দলেরও সেই সুযোগ থাকবে। আগের মৌসুমগুলোর চেয়ে কিংসে এবার পরিবর্তন অনেক। বড় পরিবর্তন অবশ্যই অস্কার ব্রুজোনের চেয়ারে ভ্যালেরিও তিতা। দলের অন্য সেরা খেলোয়াড় রবসন রোবিনহোও দল ছেড়েছেন।

 

তবে মিগেল ফিগেইরা, জোনাথন ফার্নান্দেজ, নতুন নাইজেরিয়ান ডিফেন্ডার ইসাইয়া এজেহসহ অন্য বিদেশিরা আছেন। রাকিব হোসেন, শেখ মোরসালিনরা নিজেদের মেলে ধরার অপেক্ষায়।