NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

শিশুকে দিয়ে অশ্লীল দৃশ্যে অভিনয়, মামলা খেলেন একতা কাপুর


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০৭ পিএম

শিশুকে দিয়ে অশ্লীল দৃশ্যে অভিনয়, মামলা খেলেন একতা কাপুর

অপ্রাপ্তবয়স্ক শিশুকে দিয়ে অশ্লীল দৃশ্যে অভিনয় করানোর দায়ে আইনি জটে পড়েছেন প্রযোজক একতা কাপুর। মামলার আসামি হয়েছেন তার মা শোভা কাপুরও।

১৮ অক্টোবর মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। ওয়েব সিরিজে অশালীন দৃশ্য দেখানোর অভিযোগে শিক্ষক স্বপ্নিল রেওয়াজি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

এলটি বালাজির ওয়েব সিরিজ 'গান্দি বাত'-এর একটি পর্বে নাবালিকাদের নিয়ে অশালীন দৃশ্য দেখানোর অভিযোগে তাদের বিরুদ্ধে পকসো আইনে এ মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ধারায় এবং পকসো আইনের ১৩ ও ১৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।