NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

ভারতকে ৩৬ বছর পর হারাল নিউজিল্যান্ড


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৪, ১০:১২ পিএম

ভারতকে ৩৬ বছর পর হারাল নিউজিল্যান্ড

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ৮ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। বেঙ্গালুরু টেস্টে ১০৭ রানের সহজ লক্ষ্য তাড়ায় ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কিউইরা। আজকের জয়ে ভারতের মাটিতে ৩৬ বছর টেস্ট জিতল নিউজিল্যান্ড। আর সব মিলিয়ে এটি ভারতের মাটিতে এটি তৃতীয় টেস্ট জয় নিউজিল্যান্ডের।

 

শেষ দিনে নিউজিল্যান্ডের লক্ষ্য ছিল মাত্র ১০৭ রান। কিন্তু যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে ছোট লক্ষ্যটাকেই অনেক বড় মনে হচ্ছিল। পেসারদের দাপটে ৩৫ রানে ২ উইকেট হারানোর পর উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র মিলে আর বিপদে পড়তে দেয়নি দলকে। দুজনের অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটিতে জয়ের বন্দরে পৌছে যায় সফরকারীরা।

রাচিন রবীন্দ্র অপরাজিত ছিলেন ৩৯ রানে, উইল ইয়াং করেছেন ৪৮ রান। তবে পেসাররা ভালো করলেও স্পিনাররা ততটা প্রভাব ফেলতে পারেননি নিউজিল্যান্ডের ইনিংসে।

 

এর আগে বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে টেস্টের তৃতীয় সর্বনিম্ন স্কোর গড়ে ৪৬ রানেই গুটিয়ে যায় ভারত। তবে ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৫৬ রানে পিছিয়ে পড়েও সরফরাজ খানের দেড়শো ও পন্তের ৯৯ রানে ভর করে জয়ের স্বপ্ন দেখেছিল।

তবে তা আর হলো না। ৮ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল গৌতম গম্ভীরের শিষ্যরা।

 

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৪৬ ও ৪৬২ (সরফরাজ ১৫০, পন্ত ৯৯, রাহুল ১২, অশ্বিন ১৫; ও’রুর্ক ৩/৯২, হেনরি ৩/১০২, প্যাটেল ২/১০০, সাউদি ১/৫৩, ফিলিপস ১/৬৯)।
নিউজিল্যান্ড: ৪০২ ও ১১০/২ (ইয়াং ৪৮*, রবীন্দ্র ৩৯*; বুমরা ২/২৯)।