NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ১১২১ জন


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৮ এএম

ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ১১২১ জন

এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১২১জন। শনিবার (১৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 


 
গত এক দিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৪৪৯ জন, ঢাকা বিভাগে ১৮৪, চট্টগ্রাম বিভাগে ১৪৯, বরিশাল বিভাগে ১৪৬, খুলনা বিভাগে ১১২, রাজশাহী বিভাগে ৪৪, ময়মনসিংহ বিভাগে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮ হাজার ৫৪২ জন।

এর মধ্যে ঢাকা মহানগরের বাইরে ২৭ হাজার ৮৪৭ জন ও ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ২০ হাজার ৭৩৫ জন।
 
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৪১ জনের। সবচেয়ে বেশি (১২৫ জন) ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে। ৩৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ও ২৭জনের মৃত্যু হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে।
সবচেয়ে বেশি মৃত্যু ২১ থেকে ৩০ বছর বয়সীদের। এই বয়সে মারা গেছে ৫১ জন। 

 


 

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে তিন হাজার ৯৫৪ জন। তাদের মধ্যে ঢাকার মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ৮৭৪ জন; আর দুই হাজার ৮০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।