NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

সাকিবকে রেখেই বাংলাদেশের টেস্ট দল


খবর   প্রকাশিত:  ১৭ অক্টোবর, ২০২৪, ০২:২৭ এএম

সাকিবকে রেখেই বাংলাদেশের টেস্ট দল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। 

এতে করে সাকিবের চাওয়াই পূরণ হতে যাচ্ছে। দেশের মাঠেই টেস্ট ক্যারিয়ারের শেষটা করতে যাচ্ছেন বাঁহাতি অলরাউন্ডার।

ভারত সফরে থাকাকালীন সময় মিরপুর টেস্ট খেলে বিদায় নেওয়ার ঘোষণা দেন সাকিব।

 


 

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে থাকা খালেদ আহমেদ বাদ পড়েছেন এই সিরিজ থেকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নতুন কোচের অধীনে খেলবে বাংলাদেশ। গতকাল কোচ চন্দিকা হাতুরাসিংহেকে বরখাস্ত করে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ফিল সিমন্সকে দায়িত্ব দেয় বিসিবি।

 

 

আগামী ২১ অক্টোবর মিরপুরে হবে দুই টেস্টের প্রথমটি। আর শেষ টেস্ট হবে ২৯ অক্টোবর চট্টগ্রামে। সিরিজটি খেলতে আজ ঢাকায় এসেছে প্রোটিয়ারা। 

১ম টেস্টের বাংলাদেশ দল-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।