NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

চিকেন চিজ বার্গার তৈরির রেসিপি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৩ এএম

>
চিকেন চিজ বার্গার তৈরির রেসিপি

বার্গার বেশিরভাগেরই পছন্দের খাবার। বিশেষ করে শিশুদের কাছে এটি বেশ প্রিয়। বাইরে থেকে বার্গার কিনতে গেলে অনেকগুলো টাকা তো খরচ হয়ই, সব সময় সেগুলো স্বাস্থ্যকর নাও হতে পারে। তাই ঘরেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু এই খাবার। আজ চলুন জেনে নেওয়া যাক চিকেন চিজ বার্গার তৈরির রেসিপি-

 

মাংসের কিমা ৫০০ গ্রাম

গোলমরিচের গুঁড়া ২ চা চামচ

লবণ ১ চা চামচ

তেল ১ চা চামচ।

 

বার্গার বান ৪টি

মেয়নেজ

বার্গার চিজ ৪টি

লেটুসপাতা- (বড় করে কাটা) কয়েকটি

টমেটো- (বড় করে কাটা) কয়েক টুকরা

পেঁয়াজ- (বড় করে কাটা) কয়েক টুকরা

সরিষাবাটা- ২ চা চামচ।

 

প্যাটির সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর চার ভাগ করে নিন। প্রত্যেক ভাগ দিয়ে প্রথমে গোল ও পরে হাতের তালুতে চেপে চ্যাপ্টা পেটি তৈরি করে নিন। এরপর ফ্রাইপ্যানে অল্প তেল দিয়ে ভেজে নিন। এবার বার্গার বানগুলো মাঝখান দিয়ে চিড়ে নিন। নিচের বানে প্রথমে অল্প সরিষাবাটা দিন। এরপর লেটুস পাতা দিয়ে একটি প্যাটি দিন। পেটির উপর মেয়নেজ দিয়ে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিন। এরপর চিজ দিন। এবার উপরের বান দিয়ে দিন। হয়ে গেল মজাদার চিকেন চিজ বার্গার তৈরি।