NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন অভিনেত্রী


খবর   প্রকাশিত:  ১৬ অক্টোবর, ২০২৪, ১২:২১ পিএম

বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন অভিনেত্রী

ধার্মিক অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। নিয়মিত কোরআন পড়েন। ফেসবুকেও অনুসারীদের নিয়মিতভাবে নামাজের আহ্বান করতে দেখা যায় তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় ও নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন মডেল, উপস্থাপক ও অভিনেত্রী প্রিয়াঙ্কা।

বলেছেন, বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন তিনি। 

 

সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘আমি ধার্মিক ছেলে পেলে বিয়ে করব। মনের মতো মানুষের অপেক্ষায় আছি। যদি তেমন কাউকে পেয়ে যাই অবশ্যই বিয়ে করব।

এছাড়া বিয়ের পর অভিনয় ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে। মন দিয়ে সংসার করব ও ধর্ম পালন করব।’

 


 

অভিনয়ে ব্যস্ত সময় কাটলেও ধর্মীয় ব্যাপারে আপসহীন প্রিয়াঙ্কা। নিয়মিত কোরআন পড়েন বলে জানান তিনি।

ফেসবুকেও অনুসারীদের নিয়মিতভাবে নামাজের আহ্বান করতে দেখা যায় তাকে। 

 

প্রিয়াঙ্কার দাবি, তার ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকেই ফজরের নামাজ পড়েছেন। পরবর্তীতে তাকে বিষয়টিও জানিয়েছেন। ঘুমের আগে সুরা মুলক না পড়লে সে রাতে শান্তিতে ঘুমাতে পারেন না। সুরা ইয়াসিন তার সেরা বন্ধু বলেও জানান এই অভিনেত্রী।