NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি মতপ্রকাশের স্বাধীনতা নয় : ডেপুটি স্পিকার বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতা স্মারকে কী রয়েছে গাড়ি থামিয়ে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা ‘আমার জীবনে বটগাছ হয়ে থেকো’, ওমর সানীর জন্মদিনে মৌসুমী ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, শান্তি চুক্তির নতুন আশাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের পথে না গিয়ে এগোতে চায় সরকার: অর্থ উপদেষ্টা অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেখেন : মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার করা হবে : ভূমিমন্ত্রী যুদ্ধবিরতি নয়, খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা যুক্তরাষ্ট্রের
Logo
logo

শেখ হাসিনা ধারণা করতে পারেননি তাঁর পতন হবে: পিনাক রঞ্জন


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৪৭ এএম

শেখ হাসিনা ধারণা করতে পারেননি তাঁর পতন হবে: পিনাক রঞ্জন

আন্দোলনে শেখ হাসিনার পতন হবে, তা তিনি ধারণা করতে পারেননি বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক বিশেষ সচিব পিনাক রঞ্জন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে যা ঘটছিল ভারত কী তা জানত—এমন প্রশ্নের জবাবে পিনাক রঞ্জন বলেন, ‘অবশ্যই আমরা জানতাম। তবে প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা তাঁর পতন হবে সেটা ধারণাও করতে পেরেছিলেন কি না।

আমার মনে হয়, তিনি ধারণা করেননি। আপনি যদি ১৫ বছর ক্ষমতায় থাকেন, তখন তো মনেই হবে যে সব ঠিকঠাক আছে।’

 

কোটা সংস্কার আন্দোলন নিয়ে পিনাক রঞ্জন বলেন, ‘সুপ্রিম কোর্ট কোটার অনুপাত ৭ শতাংশ করার পরে বিক্ষোভ প্রশমিত হবে বলে মনে করেছিলাম। এসব বিক্ষোভ চলাকালে ৩০০ জনের বেশি নিহত হয়।

বিক্ষোভকারীরা তখন ৯ দফা দাবি নিয়ে ফিরে আসে। তারা কয়েকজন মন্ত্রী ও পুলিশ কমিশনারের পদত্যাগসহ অন্যান্য দাবি করে। যদিও কেন তারা এসব (দাবি) করেছে, তা একটি রহস্য। আমার মত হলো, সেখানে অন্যান্য প্রভাব কাজ করেছে, বেশির ভাগ বিদেশি এবং কিছু অভ্যন্তরীণ।

 

‘এদিকে শেখ হাসিনা অবশ্যই তাঁর মন্ত্রীদের বরখাস্ত করতে রাজি হননি, তখন বিক্ষোভকারীরা আবারও তাণ্ডব শুরু করে। এইবার অত্যন্ত কার্যকর একটি শক্তি তাদের সমর্থন দেয়’ বলেন পিনাক রঞ্জন।

নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৭-০৯ সাল মেয়াদে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন পিনাক রঞ্জন। এর আগে তিনি ১৯৯৯-২০০২ মেয়াদে ঢাকায় ডেপুটি হাইকমিশনার ছিলেন। সম্প্রতি তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসের কূটনীতি বিষয়ক সম্পাদক শুভজিত্ রায়কে দেওয়া সাক্ষাত্কারে ৫ আগস্টের আগের প্রেক্ষাপট নিয়ে কথা বলেন।