NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

সুদানে তীব্র সংঘর্ষ চলছে, বাজারে বিমান হামলায় নিহত ২৩


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১০ এএম

সুদানে তীব্র সংঘর্ষ চলছে, বাজারে বিমান হামলায় নিহত ২৩

সুদানের রাজধানী খার্তুমে একটি বাজারে শনিবার সামরিক বাহিনীর বিমান হামলায় ২৩ জন নিহত হয়েছে। একটি সুদানি স্বেচ্ছাসেবী উদ্ধারকারী নেটওয়ার্ক রবিবার এ তথ্য জানিয়েছে।

বাজারটি সুদানের রাজধানীর একটি প্রধান শিবিরের কাছে অবস্থিত, যেখানে আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং সামরিক বাহিনীর মধ্যে গৃহযুদ্ধ চলছে। এই যুদ্ধে ইতিমধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।

 

যুব নেতৃত্বাধীন ইমার্জেন্সি রেসপন্স রুমস ফেসবুকে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুরে দক্ষিণ খার্তুমের প্রধান বাজারে সামরিক বাহিনীর বিমান হামলায় ২৩ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে শুক্রবার থেকে খার্তুমে তীব্র লড়াই চলছে। শহরের বেশির ভাগ অংশ আরএসএফের নিয়ন্ত্রণে থাকলেও সামরিক বাহিনী শহরের কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে বিমান থেকে হামলা চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সামরিক বাহিনী কাছাকাছি ওমদুরমান এলাকা থেকে খার্তুমের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে শনিবার সংঘর্ষ শুরু হয়।

 

বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতি সংকট
২০২৩ সালের এপ্রিলে দেশটির সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার সাবেক উপপ্রধান ও আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে যুদ্ধ শুরু হয়। এই লড়াইয়ে আরএসএফ খার্তুম থেকে সেনাবাহিনীকে প্রায় বের করে দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এই গৃহযুদ্ধে কমপক্ষে ২০ হাজার মানুষ নিহত হয়েছে।

তবে কিছু অনুমান অনুযায়ী এই সংখ্যা দেড় লাখ পর্যন্ত হতে পারে।

 

এ ছাড়া জাতিসংঘ বলছে, এই যুদ্ধ বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতি সংকট তৈরি করেছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, সুদানের জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ, অর্থাৎ এক কোটিরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এ ছাড়া গত আগস্টে জাতিসংঘ সমর্থিত একটি মূল্যায়নে ঘোষণা করা হয়, দারফুর অঞ্চলের এল-ফাশের শহরের কাছে জমজম শরণার্থীশিবিরে দুর্ভিক্ষ চলছে।

সেনাবাহিনী নিয়ন্ত্রিত সরকার লোহিত সাগরের উপকূলে অবস্থিত পোর্ট সুদানে রয়েছে, যেখানে তারা নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

অন্যদিকে আরএসএফ পশ্চিম দারফুরের প্রায় সব অংশ নিয়ন্ত্রণে নিয়েছে, কেন্দ্রীয় সুদানের কৃষি অঞ্চলগুলো দখল করেছে এবং সেনাবাহিনী নিয়ন্ত্রিত দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবেশ করেছে।

 

সূত্র : এএফপি