NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ইরানের তেলখাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৪, ০৩:৪৬ পিএম

ইরানের তেলখাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানের তেল সেক্টরের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, ইরানের তেল পরিবহন ও ব্যবসার সঙ্গে যুক্ত এমন কোম্পানির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) মার্কিন ট্রেজারি ও স্টেট ডিপার্টমেন্ট এই নিষেধাজ্ঞা ঘোষণা করে। এদিকে ইরানের হামলার জবাব দিতে মরিয়া হয়ে আছে ইসরায়েল।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ও বৈরুতে একজন ইরানি জেনারেলকে হত্যার প্রতিশোধ হিসেবে ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। পাল্টাপাল্টি এসব হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।

গতকাল এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পর যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ওই কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় তেহরানের বিরুদ্ধে পদক্ষেপ নেবে ওয়াশিংটন।

 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বলেছেন, আগ্রাসনের জবাব দিতে ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান সম্পূর্ণ প্রস্তুত।

 

তিনি বলেন, ইরান যুদ্ধ বা উত্তেজনা চায় না, তবে আন্তর্জাতিক আইন মেনে আত্মরক্ষার অধিকার চর্চা করতে পারে।

সূত্র: আল-জাজিরা