NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

স্থবির অর্থনীতিকে চাঙ্গা করতে বড় প্রণোদনা কর্মসূচি চীনের


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৪, ০৮:৩১ এএম

স্থবির অর্থনীতিকে চাঙ্গা করতে বড় প্রণোদনা কর্মসূচি চীনের

বৈশ্বিক আর্থিক সংকটের পর সবচেয়ে বড় প্রণোদনা কর্মসূচিতে হাত দিচ্ছে চীন। স্থবির অর্থনীতিকে আবার চাঙ্গা করতে সরকারি ঋণ প্রদানকে উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ঘোষণায় বলা হয়েছে, স্থানীয় সরকার, নিম্ন আয়ের নাগরিক, আবাসন খাত ও রাষ্ট্রীয় ব্যাংকের মূলধনকে সহযোগিতা করতে উল্লেখযোগ্য পরিমাণে সরকারি ঋণ বাড়ানো হবে। ২০০৭-২০০৮ বৈশ্বিক মন্দা কাটিয়ে ওঠার পর এই প্রথম এত বড় প্রণোদনা কর্মসূচি দিল দেশটি।

 

চীনের অর্থমন্ত্রী ল্যান ফোয়ান শনিবার জানান, দেশটির অর্থনীতিকে চাঙ্গা করতে আগামী তিন মাসে ২.৩ ট্রিলিয়ন ইউয়ানের বিশেষ বন্ড ইস্যু করা হবে। বেইজিংয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আগামী তিন মাসে বিশেষ বন্ড তহবিলের মোট ২.৩ ট্রিলিয়ন ইউয়ান বিভিন্ন খাতে ব্যবহারের জন্য ব্যবস্থা করা হতে পারে।’

ল্যান আরো জানান, স্থানীয় সরকারগুলোর ক্ষেত্রে ঋণের পরিধি কমানো হবে। তাদের জন্য অবকাঠামো ও কর্মসংস্থান সুরক্ষায় তহবিল বাড়ানো হবে।

 

চীনা অর্থমন্ত্রী বলেন, ‘এখন আমরা অতিরিক্ত ট্রেজারি বন্ডের ব্যবহার বাড়াচ্ছি এবং অতি-দীর্ঘমেয়াদি বিশেষ ট্রেজারি বন্ডের ব্যবহারের সুযোগও তৈরি করা হচ্ছে।’

কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্ব পলিটব্যুরোর সেপ্টেম্বরে বৈঠকের পর চীনে আর্থিক প্রণোদনার বিষয়টি নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনার শুরু হয়। আবাসন খাতে তীব্র মন্দা ও ভোক্তাদের আস্থাহীনতার কারণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে মুদ্রাস্ফীতি বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। এতে এমন এক সময় রপ্তানির ওপর অত্যধিক নির্ভরতা বাড়ছে, যখন বৈশ্বিক বাণিজ্যে উত্তেজনা বাড়ছে।

অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী, চীন সরকারের এ বছর প্রায় ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঝুঁকির মধ্যে রয়েছে।