NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে যত রেকর্ড ভারতের


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৪, ১২:২৭ এএম

বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে যত রেকর্ড ভারতের

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তোলার রেকর্ড নেপালের। গত বছর মেঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান করেছিল তারা। তবে টেস্ট খেলুড়ে দেশের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান এখন ভারতের। বাংলাদেশের বিপক্ষে ২৯৭ রান তোলে ২০১৯ সালে আফগানদের করা ২৭৮ রানের রেকর্ড ভেঙেছে সূর্যকুমার যাদবের দল।

তবে শুধু সর্বোচ্চ রানেই নয়, আজ তছনছ হয়েছে অনেক রেকর্ডের পাতাও। 

 

হায়দরাবাদে আজ এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ডও হয়েছে। ৪৭ বাউন্ডারি এসেছে আজকের ভারতের ইনিংসে। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে আগে সর্বোচ্চ ৪২ বাউন্ডারির রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার।

টেস্ট খেলুড়ে দেশের টি-টোয়েন্টিতে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ছক্কাও দেখেছে ক্রিকেট বিশ্ব। ২২ ছক্কায় আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সাথে এ রেকর্ড ভারতের। সব মিলে যৌথভাবে তৃতীয় ছক্কা হাঁকানোর রেকর্ডও এটি।

 

স্যামসন ও সূর্যকুমার মিলে ভারতের টি-টোয়েন্টির তৃতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন।

৬১ বলে ১৫.০৪ গড়ে দুইজন মিলে করেছেন ১৭৩ রান। আর টি-টোয়েন্টিতে চতুর্থ দল হিসেবে বাংলাদেশের পাঁচ বোলার ৪০ রানের বেশি করে রান বিলিয়েছেন।