NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

বাচ্চা সামলাতে হিমশিম খাচ্ছেন দীপিকা!


খবর   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৫০ পিএম

বাচ্চা সামলাতে হিমশিম খাচ্ছেন দীপিকা!

কিছুদিন আগেই প্রথমবার মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। তাদের সংসারে এসেছে তাদের মেয়ে। এখন তাকে নিয়েই সময় কাটছে এই তারকা দম্পতির। এরই মাঝে অভিনেত্রী জানালেন নতুন মা হিসেবে কোন কোন সমস্যার মুখে তাকে পড়তে হচ্ছে।

 

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৪-এ লাইভ লাভ লাফ ফাউন্ডেশনের লেকচার সিরিজে আরিয়ানা হাফিংটনের সঙ্গে কথোপকথনের সময় দীপিকা পাড়ুকোন মা হওয়ার পর তাকে কোন কোন সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা নিয়ে কথা বলেছেন। স্ট্রেস, ঘুম না হওয়ার কারণে কী কী ফেস করছেন, সেটাই এদিন জানালেন তিনি।

দীপিকা পাড়ুকোন এদিন বলেন, ‘যখন ঠিকভাবে ঘুম হয় না, অতিরিক্ত স্ট্রেস থাকে তখন ভুলভাল সিদ্ধান্ত নিই। আর আমার মনে হয় আমি কখনোসখনো সেটা নিজে বুঝতেও পারি।

আমি বুঝতে পারি যে দিনগুলোয় আমার ঘুম হয় না, বা নিজের যত্ন নেওয়া হয় না ঠিক করে সেদিনগুলোয় আমার অতিরিক্ত স্ট্রেসড লাগে বা শরীর খারাপ লাগে। আমি বুঝতে পারি আমার সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে কিছু ক্ষেত্রে।'

 

এদিন দীপিকা পাড়ুকোন দুঃখ, কষ্ট, রাগ নিয়েও কথা বলেন। বলেন, ‘এটা একদম স্বাভাবিক।

মানুষ মাত্রই তার রাগ, কষ্ট হবে। আর এই অনুভূতিগুলো আমাদের অনেক কিছুই শেখায়। কিন্তু এগুলো থেকে তুমি কী শিখছ, পজিটিভলি কিভাবে তাতে রিঅ্যাক্ট করছ সেটাই আসল। কাজের মধ্যে থাকতে হবে। ধৈর্য ধরতে হবে।

 

প্রসঙ্গত, গত মাসে, অর্থাৎ সেপ্টেম্বরের ৮ তারিখে প্রথমবারের জন্য মা-বাবা হন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। তাদের বিয়ের প্রায় ৬ বছর পর তাদের প্রথম সন্তান, তাদের মেয়ে ভূমিষ্ট হলো। এখনো মেয়ের নাম ঘোষণা করেননি তারা। রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন দুজনকেই আগামীতে রোহিত শেট্টির ছবি তথা কপ ইউনিভার্স সিংঘম এগেনে দেখা যাবে।