NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

বারমুডা ট্রায়াঙ্গলে জাহাজ উধাও হলে টাকা ফেরত!


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:২৮ পিএম

>
বারমুডা ট্রায়াঙ্গলে জাহাজ উধাও হলে টাকা ফেরত!

বারমুডা ট্রায়াঙ্গল। এই নামের সঙ্গে অনেক রহস্যময় কাহিনি জড়িয়ে আছে। আজও এই জায়গা রহস্যই রয়ে গিয়েছে। কতো জাহাজ, বিমান নাকি গিলে ফেলেছে এই জায়গা। এটা নাকি ‘না ফেরার দেশ’। এটি তাই ‘ডেভিলস ট্রায়াঙ্গল’ নামেও খ্যাত।

এবার সেই বারমুডা ট্রায়াঙ্গলেই ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রুজ সংস্থা নরওয়েজিয়ান প্রাইমা লাইনার। দু’দিনের সফরে যাত্রীপিছু খরচ ১,৪৫০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় ১ লাখ ৪০ হাজার টাকা)।

সঙ্গে সংস্থাটি একটি প্রস্তাবও দিয়েছে। যদি তাদের জাহাজ বারমুডা ট্রায়াঙ্গলে গিয়ে নিখোঁজ হয়ে যায়, তা হলে যাত্রীদের প্রত্যেককে তাদের সফরের খরচ পুরোটা ফেরত দেওয়া হবে।

প্রাইমা লাইনার তাদের ওয়েবসাইটে লিখেছে, বারমুডা ট্রায়াঙ্গলের এই সফরে হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। ওই জায়গা থেকে সশরীরে ফেরত আসার ১০০ শতাংশ গ্যারান্টি দেওয়া হচ্ছে। যদি ফিরতে না পারা যায়, তা হলে যাত্রীদের পুরো টাকাটাই ফেরত দেওয়া হবে। তবে এটুকু আশ্বস্ত করতে পারি, হারিয়ে যাওয়ার কোনো আশঙ্কাই নেই।

তবে প্রশ্ন একটাই। যদি কোনোভাবে জাহাজ হারিয়েই যায়, তা হলে টাকা ফেরত নিতে কীভাবে কোনো যাত্রী আসবেন?

২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিজ্ঞানী কার্লস ক্রুসজেলনিকি দাবি করেছিলেন, বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য উদ্ঘাটন করে ফেলেছেন।