NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

নায়িকা শিরীন শিলার বিয়ে আজ


খবর   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:০৫ এএম

নায়িকা শিরীন শিলার বিয়ে আজ

আলোচিত চিত্রনায়িকা শিরীন শিলা। ক্যারিয়ারে যে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তার বেশির ভাগই ডিপজলের সঙ্গে। আজ এই নায়িকা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উঠতি এ নায়িকা। তার হবু বরের নাম সাজিল।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। তবে বিয়ের বিষয়ে শিরীন শিলা এখনো কিছু জানাননি।

 

একটি সূত্র অভিনেত্রীর বিয়ের খবর জানিয়ে বলেন, ‘শিরীন শিলার হবু বরের নাম সাজিল। আজ সন্ধ্যায় পারিবারিক আয়োজনে বিয়ে রেজিস্ট্রি করবেন তারা।

 

চলচ্চিত্রের পর্দায় নিয়মিত দেখা না গেলেও বছরজুড়ে কারণে-অকারণে আলোচনা-সমালোচনায় থাকেন শিরীন শিলা। এর আগে বিভিন্ন সময় শিরীন শিলার প্রেম-বিয়ে নিয়ে মুখরোচক নানা গুঞ্জন শোনা গেছে। সব কিছু পেছনে ফেলে সংসারী হতে যাচ্ছেন এই নায়িকা।

আরো পড়ুন

শিরিন শিলাকে জড়িয়ে ধরে চুম্বন, পা ধরে মাফ চাইল সেই ছেলে

শিরীন শিলাকে জড়িয়ে ধরে চুম্বন, পা ধরে মাফ চাইল সেই ছেলে

 

সম্প্রতি মুক্তি পেয়েছে শিরীন শিলা অভিনীত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমা।

এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আঁচল আঁখি, বড়দা মিঠু, মধুয়া মধু, কিশোর, মিশা সওদাগর প্রমুখ। মুক্তির অপক্ষোয় রয়েছে শিলা অভিনীত বেশ কয়েকটি সিনেমা।

 

সিনেমার পাশাপাশি শিরীন শিলা বিজ্ঞাপনচিত্র ও ফটোশুটে অংশ নিয়ে থাকেন। সম্প্রতি একটি নতুন সিনেমায় নাম লেখান তিনি।

এতে নায়ক কায়েস আরজুর বিপরীতে দেখা যাবে শিরীন শিলাকে।

 

কিছুদিন আগে এক অসহায় তরুণকে সাহায্য করতে গিয়ে চুমুকাণ্ডে ভাইরালও হয়েছিলেন তিনি।