NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

নিউজিল্যান্ডকে উড়িয়ে সেমিফাইনালে এক পা অস্ট্রেলিয়ার


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৪, ১০:৪০ এএম

নিউজিল্যান্ডকে উড়িয়ে সেমিফাইনালে এক পা অস্ট্রেলিয়ার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই জয়ে সেমিফাইনালের কাছাকাছি চলে গেছে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৬০ রানে হারিয়েছে অসিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি অস্ট্রেলিয়ার টানা ১৩ তম জয়। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রু-এ- তে শীর্ষে আছে অসিরা। গ্রুপের একমাত্র অপরাজিত দলটির রানরেটও অন্যদের চেয়ে অনেক বেশি, ২.৫২৪।

মঙ্গলবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪৮ রান করে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ৮৮ রানে অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড।

 

নিউজিল্যান্ড এই বড় হার প্রভাব ফেলেছে রানরেটেও। পাকিস্তানের নীচে নেমে এখন তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। চতুর্থ স্থানে আছে ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে ভালো ব্যাটিং করেন চার টপঅর্ডার। অধিনায়ক আলিসা হিলি ২০ বলে ২৬, বেথ মনি ৩২ বলে ৪০, এলিসি পেরি ২৪ বলে ৩০ ও ফোবি লিচফিল্ড ১৮ বলে ১৮ রান করেন। নিচের দিকে কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে না পারলেও ৮ উইকেটে অস্ট্রেলিয়ার ঝুলিতে জমা জয় ১৪৮ রান।

 

জবাবে নিউজিল্যান্ডের হয়ে দুই অংক স্পর্শ করেন তিনজন। ওপেনার সুজি বেটস ২৭ বলে ২০, তিনে নামা অ্যামেলিয়া কের ৩১ বলে ২৯ ও আটে নামা লি তাহুহু ১০ বলে ১১ রান করেন।

 

অস্ট্রেলিয়ার ৩টি করে উইকেট নেন মেগান শুট ও অ্যানাবেল সাদারল্যান্ড।