NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

শুটিং সেটে আহত ইমরান হাশমি


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৪, ১০:৪১ এএম

শুটিং সেটে আহত ইমরান হাশমি

বর্তমানে ‘ঘোড়চড়ি টু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন বলিউড তারকা ইমরান হাশমি। এই শুটিং সেটেই গুরুতর আহত হলেন অভিনেতা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গলায় আঘাত পেয়েছেন অভিনেতা। আহত হওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেওয়া হয় ইমরানকে।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর এরই মধ্যে ছেড়েও দেওয়া হয়েছে তাকে।

 

জানা গেছে, হায়দরাবাদে সিনেমাটির শুটিং চলছিল। সেখানে অ্যাকশন দৃশ্যে উঁচু থেকে লাফিয়ে পড়ার একটি দৃশ্য ছিল। মূলত সেই দৃশ্যের শুটিং করতে গিয়েই আহত হন এই অভিনেতা।

 

সর্বশেষ ‘টাইগার থ্রি’ সিনেমায় দেখা যায় ইমরানকে। সালমান-ক্যাটরিনা অভিনীত এই সিনেমায় খলচরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এর পরই ‘ঘোড়চড়ি টু’র শুটিং শুরু করেন ইমরান।

প্রসঙ্গত, ২০০৩ সালে ‘ফুটপাত’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন ইমরান।

তবে বক্স অফিসে খুব একটা সাড়া ফেলেনি সিনেমাটি। পরের বছর অভিনেত্রী মল্লিকা শেরওয়াতের সঙ্গে জুটি বাঁধেন ‘মার্ডার’ সিনেমায়। ২০০৪ সালে মুক্তির পর বক্স অফিসে তুমুল আলোড়ন সৃষ্টি করে এটি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ইমরানকে।