NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ডেনমার্কে ইসরায়েলি দূতাবাসের কাছে ফের বিস্ফোরণ


খবর   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ১১:৪২ পিএম

ডেনমার্কে ইসরায়েলি দূতাবাসের কাছে ফের বিস্ফোরণ

ডেনমার্কে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কাছে নতুন একটি বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় পুলিশ সোমবার এ তথ্য জানিয়েছে

এই বিস্ফোরণটি কোপেনহেগেনে দূতাবাস থেকে প্রায় ৫০০ মিটার দূরে ঘটেছে। এর পাঁচ দিন আগেই ওই ভবনের কাছে দুটি বিস্ফোরণ ঘটে, যার জন্য দুই সুইডিশ নাগরিককে আটক করা হয়েছে।

কোপেনহেগেন পুলিশের পরিদর্শক ট্রাইন মোলার সাংবাদিকদের বলেন, ‘আমরা অবশ্যই তদন্ত করছি, এর আগে ইসরায়েলি দূতাবাসে ঘটে যাওয়া (আগের) ঘটনার সঙ্গে কোনো সংযোগ থাকতে পারে কি না।

এখন পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।’

 

এ ছাড়া এই বিস্ফোরণ সম্ভবত গুলির কারণে হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে ইসরায়েলি দূতাবাস থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি আবাসিক ভবনের সামনে বিস্ফোরণের চিহ্ন দেখা গেছে।

এদিকে সুইডেনের গোয়েন্দা সংস্থা সাপো জানিয়েছে, ইরান ডেনমার্কে ২ অক্টোবরের বিস্ফোরণ এবং তার এক দিন আগে স্টকহোমে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলির সঙ্গে জড়িত থাকতে পারে।

এর আগে মে মাসে সাপো বলেছিল, ইরান সুইডিশ অপরাধী গ্যাং সদস্যদের নিয়োগ করছে, যাতে তারা ইসরায়েলি ও অন্যান্য স্বার্থের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ড পরিচালনা করে। তবে ইরান সে অভিযোগ অস্বীকার করেছে।

 

ডেনমার্ক গত সপ্তাহে তিন সুইডিশ নাগরিককে বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করেছ। পরে ডেনমার্কের একটি আদালত বৃহস্পতিবার তাদের মধ্যে দুজনকে ২৭ দিনের জন্য হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন, যাদের বয়স ১৬ ও ১৯ বছর।

আর অপরাধস্থলের কাছাকাছি থেকে আটক তৃতীয় সুইডিশ নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে বলে কোপেনহেগেন পুলিশ জানিয়েছে।

 

সূত্র : এএফপি