NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

ফিফা ফুটসাল বিশ্বকাপ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে হেক্সা জিতল ব্রাজিল


খবর   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ০৭:২৭ পিএম

ফিফা ফুটসাল বিশ্বকাপ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে হেক্সা জিতল ব্রাজিল

ফিফা ফুটসালে ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে হেক্সা মিশন সম্পন্ন করে সেলেসাওরা। 

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় গত রাতে ফাইনালে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ৬ ও ১২ মিনিটে গোল করে লিড পাওয়া ব্রাজিল ৩৮ মিনিটে একটি গোল হজম করে।

দুই অর্ধ মিলিয়ে ৪০ মিনিটের খেলায় ১ গোলে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। ব্রাজিলের হয়ে গোল দুইটি করেন ফেরাও ও রাফা সান্তোস। আর্জেন্টিনার গোলটি আসে রোহা’র পা থেকে। 

 

ফিফা ফুটসালের দশম বিশ্বকাপ আসরে ৭ বার ফাইনাল খেলে ৬ বার চ্যাম্পিয়ন হলো ব্রাজিল।

 স্পেন চ্যাম্পিয়ন হয়েছে দুবার, আর্জেন্টিনা  ও পর্তুগাল একবার করে। এর আগে ফিফা বিচ সকারেও হেক্সা সম্পন্ন করেছে ব্রাজিল। এবার ফুটবলে হেক্সা জয়ের পালা। সেটার জন্য অপেক্ষা করতে হবে অন্তত ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।

 

শীর্ষ তিন ব্যক্তিগত পুরস্কারও উঠেছে ব্রাজিলিয়ানদের হাতে। সেরা গোলকিপারের পুরস্কার (গোল্ডেন গ্লাভ) জিতেছেন উইলিয়ান। গোল্ডেন বুট জিতেছেন উইঙ্গার মার্সেল (১০ গোল)। গোল্ডেন বল উঠেছে দিয়েগোর হাতে। 

ছবি: ফিফা

এক নজরে ফিফা ফুটসাল বিশ্বকাপ ২০২৪
চ্যাম্পিয়ন: ব্রাজিল
রানার্সআপ আপ: আর্জেন্টিনা
সেরা খেলোয়াড় (গোল্ডেন বল): দিয়েগো (ব্রাজিল)
সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট): মার্সেল (ব্রাজিল)
সেরা গোলকিপার (গোল্ডেন গ্লাভ): উইলিয়ান (ব্রাজিল)
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: পর্তুগাল