NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা পরিষদের সমর্থন


খবর   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৪, ০৭:১৫ পিএম

জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা পরিষদের সমর্থন

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে দ্রুত সমালোচনা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইসরায়েলে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস।

এর একদিন পর বৃহস্পতিবার গুতেরেসের পাশে থাকার কথা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী ও ১০ অস্থায়ী সদস্যরাষ্ট্র। ইসরায়েলের নাম উল্লেখ না করে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো জাতিসংঘের মহাসচিবের সঙ্গে জাতিসংঘের সব সদস্যরাষ্ট্রের একটি কার্যকর সম্পর্ক থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

‘তার (মহাসচিব) কাজ ও তার অফিসকে ক্ষুন্ন করে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে’ সব সদস্যরাষ্ট্রের প্রতিও আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদের সদস্যরা।

 

গতবছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে সন্ত্রাসী হামলা করার পর থেকে ইসরায়েল ও জাতিসংঘের মধ্যে সম্পর্ক মাঝেমধ্যে তিক্ত হতে দেখা গেছে। বুধবার গুতেরেসকে পারসোনা নন গ্রাটা ঘোষণার সময় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তাকে ‘সন্ত্রাসী, ধর্ষক ও হত্যাকারীদের সমর্থন করা ইসরায়েল-বিরোধী মহাসচিব’ বলে আখ্যায়িত করেন।

এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী কাটস বলেন, ‘যে বা যারা দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের ওপর ইরানের জঘন্য হামলার নিন্দা করতে পারে না, তারা ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নন।’

একইদিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে (যেখানে ইরান ও ইসরায়েলের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন) গুতেরেস বলেন, ‘আমি আবারও ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা করছি।