NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ঈদুল আজহায় আসছে না ‘তুফান ২’, শাকিব খান


খবর   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ০৬:৪৪ এএম

ঈদুল আজহায় আসছে না ‘তুফান ২’, শাকিব খান

 বুধবারই খবরটা জানিয়েছিলেন পরিচালক রায়হান রাফি। গেল ঈদে তুমুল জনপ্রিয় হওয়া সিনেমা ‘তুফান’-এর দ্বিতীয় কিস্তি আসছে আগামী বছর। গতকাল এক ফেসবুক পোস্টে পরিচালক জানিয়েছিলেন তার নির্মিত ‘লায়ন’ আসবে ২০২৫ সালের ঈদুল ফিতরে আর ‘তুফান ২’ আসবে ঈদুল আজহায়।

আসলে কি সেটা ঘটছে?

এই ঘোষণার পর দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘লায়ন’ সিনেমার চেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন ‘তুফান’ নিয়ে।

তারা মনে করছেন, তাহলে ২০২৫-এর কোরবানির দিলে ‘তুফান-২’ দেখতে পাবেন।

 

কিন্তু ‘তুফান’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করা শাকিব খান একটি গণমাধ্যমকে জানিয়েছেন সে রকম কোনো সম্ভাবনা নেই।

তিনি ‘তুফান ২’ প্রসঙ্গে বলেন, “আগামী বছর কোরবানি ঈদে ‘তুফান-২’ আসবে না, কোনো সম্ভাবনা নেই।”


 

তিনি বলেন, ‘সিনেমাটি আসবে আরো পরে।

তার জন্য লম্বা প্রস্তুতি প্রয়োজন, কয়েকটি দেশে শুটিং করতে হবে। প্রযোজকদের সঙ্গে আমার সেভাবে আলাপ হয়ে আছে।

 

উল্লেখ্য, ‘তুফান’ প্রযোজনা করেছে তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, চরকি, এসভিএফ। প্রযোজকদের নিয়ে গণমাধ্যমকে শাকিব খান বলেন, ‘এই তিন প্রডাকশনের সঙ্গে নতুন আরেকটি সিনেমার বিষয়ে আলাপ চলছে।

সেই সিনেমার কাজ হয়তো আগে শুরু হতে পারে। যেহেতু এখনো অফিশিয়ালি কনফার্ম হয়নি, তাই কিছু বলতে চাই না।’

 

এ ছাড়া শাকিব খান চলতি মাসে মাঝামাঝি সময়ে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন।