NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

‘সমালোচনার’ পর অবশেষে অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৪, ১২:১৭ পিএম

‘সমালোচনার’ পর অবশেষে অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম

পাকিস্তান সাদা বলের অধিনায়ত্ব থেকে সরে গেলেন বাবর আজম। নিজের এক্সের এক পোস্টে বাবর জানান, ‘নিজের ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে ও পারিবারিক কারণে অধিনায়কত্ব করতে চান না তিনি, 'পাকিস্তান দলের অধিনায়কত্ব থেকে আমি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

গত ওয়ানডে বিশ্বকাপের পর সব সংস্করণে পাকিস্তানের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বাবর আজম। পরে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সাদা বলে আবার তাকে অধিনায়ক করা হয়েছিলো।

 

বাবরের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাজে খেলে পাকিস্তান, উঠতে পারেনি সুপার এইটে। এর পর থেকে সমালোচনা হচ্ছিল তার অধিনায়ত্ব নিয়ে।


 

আগামী মাসে বাবরের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় সাদা বলের সফর ছিলো পাকিস্তানের। তবে বাবর পদত্যাগ করায় নতুন অধিনায়ক খুঁজতে হবে পাকিস্তানকে।

 

দুই মেয়াদে সব মিলিয়ে পাকিস্তানকে ২০ টেস্ট, ৪৩ ওয়ানডে ও ৮৫টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বাবর আজম।